জমি নিয়ে বিরোধের জেরে মারধরে কৃষক নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বোনজামাই ও ভাগ্নের মারধরে কেসমত আলী (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কৃষক কেসমত আলীর সঙ্গে কয়েক বছর ধরে তার ছোট বোনজামাই নবছদ্দির জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে নবিছদ্দি ও কেসমত আলীর এ নিয়ে বাগ্বিত-া হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে আটক করা হয়েছে অভিযুক্ত নবছদ্দি ও তার ছেলে রফিকুলকে।

শৈলকুপা থানার  ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, হত্যার ঘটনায় আমরা দুজনকে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত