নওগাঁয় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সেøাগান দিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দিনের যেকোনো সময়ে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের পতাকা উত্তোলন, সেøাগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজে পোস্ট করা হয়।
দুপুরে পুলিশ সদস্যরা এসে পতাকাগুলো খুলে ফেলেন।
নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল হক জানান, গতকাল ভোরে কোনো এক সময়ে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আর যাদের পরিচয় পাওয়া গেছে পুলিশ তাদেরকে খুঁজছে।
