ঢাকায় অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ এএম

রাজধানীর মগবাজার ও জুরাইনে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মগবাজার থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা (৭০) ও জুরাইন থেকে অজ্ঞাতনামা (৫৫) দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

হাতিরঝিল থানার এসআই দ্বীনবন্ধু রায় জানান, খবর পেয়ে বিকেলের দিকে মগবাজার দরবার শরীফের পাশ থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি বিভিন্ন মাজারে ভাসমানভাবে থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত