বিএনপির উদ্দেশে এটিএম আজহার

আ.লীগ একটা দেশে পালিয়েছে, আপনারা কোথায় পালাবেন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো একটা দেশে পালিয়েছে, আপনারা কোথায় পালাবেন’ বিএনপিকে উদ্দেশ করে এ কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। ঢাকা থেকে রংপুর লংমার্চ উপলক্ষে গতকাল শুক্রবার রংপুরে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আজহারুল ইসলাম বলেন, ঢাকা টু রংপুর লংমার্চ কোনো দলের নয়, এটি দেশের জনগণের লংমার্চ। তাই লংমার্চে কোনো বাধা সৃষ্টি করবেন না। আমরা কোনো বাধা মানব না।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে জুলাই সনদ বাস্তবায়ন করুন। কেননা আপনাদের আচরণ ফ্যাসিস্ট সরকারের চরিত্রের দিকে চলে যাচ্ছে। দুই বছর আগের ইতিহাস খেয়াল রাখুন। বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি। দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত