আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামালপুরে বিএনপির ইফতার বিতরণ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মসূচী হাতে নেয়া হয়। এ উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের শফির মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন।

শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সাবেক দপ্তর সম্পাদক গাউসুল আজম শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহুল আমিন মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি সেই বীর শহীদদের রক্তের বিনিময়ে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়েও ভাষা আন্দোলনের চেতনা আমাদের প্রেরণা যোগান দিয়েছে। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পরে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত