গোবিন্দগঞ্জে তোপের ভয়ে শহীদ মিনারে যায়নি জাতীয় পার্টি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানায়নি। প্রগতিশীল রাজনৈতিক দলের তোপের মুখে পড়ার ভয়ে তারা শহীদ মিনারে আসেনি।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান। কিন্তু উপজেলা প্রশাসনসহ প্রায় সব রাজনৈতিক দল শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট সময়ে শহীদ মিনারে ফুল দিতে আসলেও দেখা যায়নি উপজেলা জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের।

এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি- জামায়াতের বাধার মুখে পড়েছিলেন। এ কারণে তারা এবার শহীদ মিনারে যাননি। তাছাড়াও তিনি এর আগের দিন থেকে বগুড়ায় আছেন। যত বাধাই আসুক-সামনের বছর থেকে নিয়মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত