অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যকে সামনে রেখে নটর ডেম কলেজের ২০০০ (মিলেনিয়াম) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে অবস্থিত ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড-এর ফাদার পিশাতো হলে এ আয়োজন সম্পন্ন হয়।
এ বছরের আয়োজনটি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনে হওয়ায় অনুষ্ঠান শুরুতেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথিরা। ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়েও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মিলেনিয়াম ব্যাচের আশির বেশি প্রাক্তন শিক্ষার্থী এ মিলনমেলায় অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। আড্ডা, স্মৃতিচারণ ও আন্তরিক আলাপচারিতায় মুখর থাকে ফাদার পিশাতো হল। আয়োজকদের আমন্ত্রণে প্রায় চল্লিশজন সিনিয়র ও জুনিয়র নটর ডেমিয়ানও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং নটর ডেম কলেজ পরিবারের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাকসুদ। এরপর সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে অংশ নিয়ে মিলেনিয়াম ব্যাচের বন্ধু হেলাল বলেন, ‘বন্ধুত্ব হলো এক অবিচ্ছেদ্য সম্পর্ক, যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়। আমরা চেয়েছিলাম, সবাই মিলে আবার একসঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাই, আর এই ইফতার আয়োজন সেটির উপযুক্ত উপলক্ষ হয়ে উঠেছে। কর্মব্যস্ত জীবনে সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে কলেজ জীবনের দিনগুলো যেন আবার ফিরে পেলাম।’
মিলেনিয়াম ব্যাচের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোমিন মঞ্জুর ও ডা. মো. জোবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ (১৯৭৭ ব্যাচ), যিনি ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড-এর প্রাক্তন প্রেসিডেন্ট। বিশেষ অতিথি হিসেবে কার্যনির্বাহী পরিষদের বর্তমান সদস্য আরিফ চৌধুরী (১৯৯১ ব্যাচ), সাইফুল ইসলাম (১৯৯২ ব্যাচ), খালেদ ফয়সাল রহমান (১৯৯৩ ব্যাচ), মাহবুবুল হক (১৯৯৪ ব্যাচ), আবু সায়েম (১৯৯৮ ব্যাচ), নজরুল মল্লিক (১৯৯৯ ব্যাচ) এবং প্রাক্তন সদস্য বদরুল শামীম (১৯৯১ ব্যাচ), মনিরুল হক (১৯৯২ ব্যাচ), খালিদ বিন সালাম (১৯৯৮ ব্যাচ) উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ডা. পিনু তাহের (১৯৭৭ ব্যাচ), আশফাক আহমেদ (১৯৮০ ব্যাচ), সাদিকুর রহমান (১৯৯১ ব্যাচ), দিপু (১৯৯৮ ব্যাচ), শিশির, ডা. আরমান (১৯৯৯ ব্যাচ), ইলমুল সজিব, নাসের মহসিন (২০০১ ব্যাচ), জামান (২০০৪ ব্যাচ), ফরহাদ (২০০৫ ব্যাচ), শাফায়াত (২০০৭ ব্যাচ)সহ আরও অনেকে।
মিলেনিয়াম ব্যাচ থেকে প্রথমবারের মতো ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. জোবায়ের হোসেনকে বন্ধুদের পক্ষ থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ বলেন, ‘নটর ডেম কলেজের মিলেনিয়াম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনকে স্বাগত জানাই। নটরডেমিয়ান্সদের মধ্যে পারস্পরিক যোগাযোগ যত বৃদ্ধি পাবে, নটর ডেমিয়ানদের প্রাত্যহিক জীবনযাত্রা তত সহজ হবে।’
আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের মাঝেও সহপাঠীদের সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় রাখাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডে এই ঐক্যকে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। ইফতার ও ডিনারের পর স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম
সংসদের পরবর্তী স্পিকার কে হচ্ছেন?