আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO. XIX OF 1973) এর Section 7 অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য বর্ণিত আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ দেয়া হলো। সেই সঙ্গে গত ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের স্মারকে প্রদত্ত মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী