দায়িত্ব নিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এদিন নিজ কার্যালয়ে পৌঁছালে ট্রাইব্যুনালের অন্যান্য প্রসিকিউটররা নতুন চিফকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি তাঁর কার্যালয়ে প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে সোমবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়। 

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতিও ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত