বাঁচানো গেল না কুড়িয়ে পাওয়া সেই নবজাতককে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় কুড়িয়ে পাওয়া নবজাতকটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাত পরিচয় এক পুরুষ ও দুই নারী নবজাতকটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। পরে বিষয়টি স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, কারা শিশুটিকে হাসপাতালে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শনাক্ত করা গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত