২০২৫-২৬ অর্থবছরে দেশের ক্রীড়াঙ্গনের মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল ক্রীড়াবিদদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ জন্য অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে। গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তি ও ভাতার জন্য আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।sports-edu.online.info.bd Ges sports-allowance.online. info.bd লিংকে প্রবেশ করে নিজ মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে।
