সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

কুমিল্লা থেকে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের মোহাম্মদ আলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়ির ড্রাইভার মনিরও আহত হন।

জানা গেছে, ব্যবসায়ীক কাজে কুমিল্লা গিয়েছিলেন নুরুল আমিন। সেখান থেকে ফেরার পথে তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়িকে বাঁচাতে গিয়ে এমপির গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পানতিনি আরও জানান, বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছে।

কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, দুপুর ৩টা ৪০ মিনিটে এমপি নুরুল আমিনকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পেয়েছেন। কমফোর্ট হাসপাতালের আবাসিক ডাক্তার আনিল মুনকার শাহনেওয়াজ বলেন, রোগী মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে সিটি স্ক্যান ও কিছু জরুরী পরিক্ষা করা দরকার। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপিকে চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতাল নেওয়া হচ্ছে। তিনি এমপি নুরুল আমিনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত