পাকিস্তানকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ এএম

প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। পাল্লেকেলেতে পাকিস্তানের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য ইংল্যান্ড তাড়া করেছে অধিনায়ক হ্যারি ব্রুকের সেঞ্চুরির কল্যাণে। ৫০ বলে সেঞ্চুরি করা ব্রুক যখন আউট হন, তখন ইংল্যান্ডের জিততে দরকার ১৮ বলে ১০ রান। এরপর ৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেললেও ২ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। এ হারে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ল পাকিস্তান। তাদের পয়েন্ট মাত্র ১। শ্রীলঙ্কার সঙ্গে শেষ ম্যাচে জিতলেও সেমিতে ওঠার দৌড়ে থাকতে পারবে কি না সন্দেহ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত