শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের আয়কর নথি জব্দ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দ করার আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এ মামলাটি করেছে,যা বর্তমানে তদন্তাধীন। সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়-ব্যয়ের সঠিকতা যাচাই করা হচ্ছে। তার মালিকানাধীন অন্য কোনও সম্পদ রয়েছে কি না তা জানা প্রয়োজন। এ কারণে শফিক আহমেদ সিদ্দিকের ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত