প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম ইকবাল আজিম ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কুল অব বিজনেস-এর ডিন ও প্রফেসর হিসেবে যোগদান করেছেন।
ড. আজিম ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল (এসিএস)-এর একজন গ্র্যাজুয়েট। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (আইবিএস) থেকে ফেলোশিপসহ পিএইচডি, কানাডা থেকে এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) এবং মাস্টার অব সায়েন্স টেকনিক্যাল (এমএসটি) ডিগ্রি অর্জন করেছেন, যেখানে তিনি কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফল অর্জন করেন।
ইস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদানের আগে ড. আজিম সিনার্জি ইউনিভার্সিটি বাংলাদেশে উপাচার্য (মনোনীত) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (ঋঅঝঝ)-এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর অ্যাকাডেমিক বিশেষজ্ঞ। এ ছাড়াও তিনি আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট এবং রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
