আসামি নিয়ে থানায় যাওয়ার পথে উল্টে গেল পিকআপ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

থানা হাজত থেকে আসামিদের নিয়ে হবিগঞ্জ আদালতে যাওয়ার সময় পিকআপ উল্টে পুলিশ-আসামিসহ মোট ৭ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কবীরপুর নামকস্থানে।

বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই শক্তিপদ চক্রবর্তী জানান, সিআর মামলায় গ্রেপ্তার তিন আসামি রাবিয়া খাতুন, মুস্তাকিম ও যতীন্দ্রকে আদালতে হাজির করতে পুলিশ একটি পিকআপে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পিকআপটি কবীরপুর ব্রিজের কাছে মোড় নেওয়ার সময় চালক বাবুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি খালে উল্টে পড়ে।

এতে কনস্টেবল আশিক, সাইদুল, আকলিমা, গাড়িচালক বাবুল ও তিন আসামিকে উদ্ধার করে স্থানীয়রা। আহত রাবিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত