জবা ফুলের গুণ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ এএম

পরিচিত ফুল জবা। এর অনেকগুলো ভেরিয়েন্ট থাকলেও, বাংলাদেশে লাল ও সাদা জবাই   বেশি দেখা যায়। জবার আদিনিবাস পূর্ব এশিয়ায়। গন্ধহীন ও বহুবর্ষজীবী এই ফুলগাছ আকারে ৮-১৬ ফুট পর্যন্ত উঁচু হয়। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, এই ফুলের অসম্ভব ঔষধি গুণাবলি রয়েছে। জবা ফুলের পাতার সঙ্গে জয়তুন তেল একত্রে ফুটিয়ে মাথায় দিলে, চুল পড়া রোধ হয়। চুলের গোড়া কালো ও মজবুত করতে, দুধের সঙ্গে জবা ফুলের পাপড়ি ও যষ্ঠিমধু মিশিয়ে তেল বানিয়ে নিয়মিত ব্যবহার করলে চুল কালো এবং লম্বা হয়। জবার পাপড়ি কন্ডিশনার এবং ময়েশ্চারাইজার হিসেবে ভালো কাজ করে। অনেকের চোখ ওঠে বা জ্বালাপোড়া করে। এ অবস্থায় জবা ফুল পেস্ট করে চোখের পাপড়ি ও নিচের অংশে লাগালে চোখ স্বাভাবিক হয়। বমি বমি ভাব বা নানা অস্বাস্থ্যকর জিনিস পেটে গোলমাল শুরু করলে, ৩-৪টি জবা ফুলের সঙ্গে পরিমিত পানি ও চিনি দিয়ে শরবত বানিয়ে কয়েকবার খেলে তাৎক্ষণিক ফল পাওয়া যায়। আয়রনের ঘাটতি, ওজন হ্রাস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিডনি সমস্যা নিয়ন্ত্রণ করতে জবা ফুলের তুলনা নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত