বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করার জেরে শোকজের মুখে পড়া তিন কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহার করা হয়েছে। বাতিল করা হয়েছে আগের বদলির নির্দেশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ বিভাগে পুনর্বহাল করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন, নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ এবং একই পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।
বাংলাদেশ ব্যাংক
৩ কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০