আদালত অবমাননার রুল ও মামলা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ এএম

বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে আইনজীবীর বিশৃঙ্খল আচরণের ঘটনায় আদালত অবমাননার রুল দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আদালতের ওই ঘটনায় বরিশালে মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার বরিশালে আদালতের এজলাসে ঢুকে হট্টগোল ও ভাঙচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে লিংকনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে একটি অনাকাঙ্খিত ও অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়। একদল আইনজীবী আদালতকক্ষে হট্টগোল ও বিশৃঙ্খল আচরণে লিপ্ত হন এবং দায়িত্বরত বিচারকের প্রতি অসদাচরণ করেন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, আদালতের ভেতরে বেঞ্চ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং বিচারকের প্রতি আক্রমণাত্মক আচরণ করা হয়। উদ্ভূত প্রতিকূল পরিবেশের কারণে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজলাস মুলতবি করে খাসকামরায় চলে যান। এর ফলে আদালতের স্বাভাবিক বিচারকার্য মারাত্মকভাবে বিঘিœত হয়। এ ছাড়া সংশ্লিষ্ট আইনজীবীরা বিচারকের অপসারণের দাবিতে আদালতের অভ্যন্তরে ও বাইরে বিক্ষোভ সমাবেশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত ঘটনাটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ আজ (গতকাল বুধবার) আদালত অবমাননার রুল জারি করেছেন। অন্যদিকে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত, বরিশালের বেঞ্চ সহকারী এজাহারকারী হিসেবে আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪ ও ৫ ধারা এবং দ-বিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে, বিচার বিভাগের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা এবং আদালতের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘœ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত