অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছর কারাদন্ড

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ এএম

অবৈধ সম্পদের মামলার বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদ- দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। ‘অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে ১০ বছরের কারাদন্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদন্ড, এ ছাড়া মানি লন্ডারিংয়ের দায়ে তাকে ১০ বছরের কারাদন্ড, ১০ লাখ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একটির পর একটি চলবে, সে ক্ষেত্রে তাকে (সম্রাট) ২০ বছরের কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত