জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৬ সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন ইউসুফ খান কারযাভী আর সেক্রেটারি হয়েছেন ফাহিম মন্ডল।
আজ বৃহস্পতিবার (২৬ ফ্রেব্রুয়ারি) সকালে শহরে ছাত্রশিবিরের জেলা কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের সদস্যের সরাসরি ভোটে নিবাচিত হন তারা। পরে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল রহিম সরকার, রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহামুদ হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি খিজির উদ্দিন, ওবায়দুল ইসলাম, ফয়সাল কবির রানা প্রমুখ।
আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন বলেন, পৃথিবীতে কোনো ধর্ম, তন্ত্র মতবাদ দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়। একমাত্র কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা গ্রহণ করে আমাদের আগামীর পথ চলতে হবে।
এ সময় নতুন কমিটির আদর্শিক ছাত্রসমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং আগামী সেশন পর্যন্ত সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
