পটুয়াখালীর বাউফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক দুই মামলায় চার হাজার টাকা জরিমানা করা হয়।
বাউফল পৌর শহর ও কালাইয়া বাজারের বিভিন্ন পয়েন্টে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু জানান, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক রাখতে এবং বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।