জার্মানিতে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ এএম

জার্মানিতে শ্রমিক সংগঠনগুলোর ডাকে পরিবহন ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী ধর্মঘট। মূলত শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ ও বেতন বৃদ্ধির দাবিতে এ আন্দোলন শুরু হয়েছে। অবশ্য, কর্মসূচি ঘোষণার কিছু সময় পর দূরপাল্লার রেলগুলো ধর্মঘট থেকে বেরিয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, রাজধানী বার্লিনে জার্মানির সবচেয়ে বড় স্থানীয় পরিবহন সংস্থা বার্লিনার ফেয়ারকেহরবেত্রিবে ধর্মঘট শুরু করে রাত ৩টায়। এ ছাড়া শ্রমিক ইউনিয়ন ভেয়ারডি ১৬টি অঙ্গরাজ্যে স্থানীয় পরিবহন শ্রমিকদের শুক্র ও শনিবার কর্মবিরতিতে যাওয়ার আহ্বান জানায়। এতে স্থানীয় গণপরিবহনে বড় ধরনের ব্যাঘাত ঘটে। বেশিরভাগ এলাকায় বাস, ট্রাম ও সাবওয়েগুলো বন্ধ হয়ে যায়। সীমিত পরিসরে কিছু পরিবহন সেবা চলছে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলের লোয়ার সাক্সনি রাজ্যে মার্চের শেষ পর্যন্ত ধর্মঘট না করার বাধ্যবাধকতা আছে। ফলে সেখানে স্থানীয় গণপরিবহনে এই কর্মসূচি কার্যকর নয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত