পিরাজপুরের ভান্ডারিয়ায় জাটকা সংরক্ষণে কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে। এসময় ১০ মণ নিষিদ্ধ জাটকা মাছসহ তিনজনক গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) ভোর ৬টার দিকে ভান্ডারিয়ার কঁচা নদীত কোস্টগার্ডের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এম বি মায়ের দোয়া ও এম বি সোলায়মান নামের দুটি ট্রলার আটক করে। এ সময় ট্রলারে মজুদ করা প্রায় ১০ মণ জাটকা মাছ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে , সরকারি নিষেধাজ্ঞা অমান্য কর জাটকা আহরণ ও পরিবহন করার গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর বিভিন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় কঁচা নদীতে সন্দেহজনক দুটি মাছধরা ট্রলার আটক কর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।
ট্রলারে থাকা জেলে সবুজ হাসন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হাসান খান (২৫) গ্রেপ্তার করা হয়।
আটককৃত তিন জেলেকে ভান্ডারিয়া উপজলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোস্টগার্ডর কন্টিজন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশষ অভিযান পরিচালনা করা হচ্ছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
