মুনমুন ফিরলেন নতুন রূপে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

আবারও কাজে ফিরলেন দেশীয় চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত নায়িকা মুনমুন। তবে কোনো সিনেমায় অভিনয় নয়,তিনি এবার যুক্ত হলেন একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনে। রাজধানীর মগবাজারের একটি রেস্তরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ‘লিড মার্কেটিং বিডি’র ব্র্যান্ড প্রমোটর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মুনমুন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি গ্রুপের হেড অব সেলস আতিক এবং জাজ মাল্টিমিডিয়ার হেড অব টেকনিক্যাল সৈকত খান। অনুষ্ঠানে মুনমুন বলেন, ‘তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চান। মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থেকেই নতুনভাবে কাজ শুরু করছেন।’ 

প্রসঙ্গত, প্রখ্যাত নির্মাতা এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মুনমুনের। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা কাজ করেছেন তিনি। তবে সেই সময়ের চলচ্চিত্রে অশ্লীলতার বিতর্ক তৈরি হলে ধীরে ধীরে তার উপস্থিতি কমে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত