চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট বাজারে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগিচাহাট বাজারে উত্তর পাশে মক্কা পেট্রোল পাম্পে দক্ষিণ পাশের মধ্যবর্তী শিকারী পাড়ার টেক এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী বাস (হানিফ বাস, ঢাকা মেট্রো-ব ১৪-২১৩১) সঙ্গে চট্টগ্রামমুখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক মো. জাবেদ (৩০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত মো. জাবেদ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাজিপাড়া এলাকার প্রয়াত রফিক আহমদের সন্তান। পেশায় তিনি ব্যবসায়ী বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি দোহাজারী হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পলাতক। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত