বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ কবির হোসেনের স্মরণে এফআইইউতে দোয়া মাহফিল 

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১০:০৯ এএম

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ কবির হোসেনের রুহের মাগফেরাত কামনায় এফআইইউ পরিবারের উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস (প্লট-১ ও ২, রোড-১ ও ২, সেক্টর-১৬/আই, উত্তরা, ঢাকা-১২৩০)-এর সেমিনার কক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জয়েন্ট রেজিস্ট্রার মামুন উল মতিনের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউনুছ, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), বোর্ড অব ট্রাস্টিজ, এফআইইউ।

মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন মো. মশিউর রহমান, রেজিস্ট্রার, এফআইইউ। স্মরণসভায় ট্রেজারার ও উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার।

বক্তারা বলেন, শেখ কবির হোসেনের আদর্শ, সততা ও শিক্ষানুরাগী মানসিকতা বিশ্ববিদ্যালয় পরিবারকে প্রেরণা জোগাবে এবং তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের দুই ছেলে শেখ মুশফেক কবির ও শেখ মোসাদ্দেক কবির,  মো. আব্দুল্লাহ, বিওটি, এফআইইউ, মোহাম্মদ আব্দুল আজিজ, বিওটি, এফআইইউ,  প্রফেসর ড. মাহবুবা নাসরিন, সিন্ডিকেট সদস্য, ফায়েকুজ্জামান, সদস্য, ফাইন্যান্স কমিটি, এফআইইউ, প্রফেসর অসিম সরকার, সিন্ডিকেট সদস্য, এফআইইউ, বেনজির আহমদ, সদস্য, বিওটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও আমন্ত্রিত অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সভার সমাপনী বক্তব্যে সভাপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির সমাপনী বক্তব্যের পর মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মো. শাহজাহান কবির, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, এফআইইউ।

উল্লেখ্য, শেখ কবির হোসেন গত ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ বার্ধক্যজনিক কারনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত