জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি রবিবার (১ মার্চ) সকালে রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন চুয়াডাঙ্গা আহত জামায়াত নেতা হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে যান।
এসময় তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে মফিজুর রহমানের শারীরিক খোঁজ-খবর নিয়ে উন্নত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা চিকিৎকদের প্রদান করেন।
পরে আমিরে জামায়াত মুফিজুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান প্রমুখ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে হয়েছে। এ সময় আহত ইউনিয়ন আমির মফিজুর রহমানের ভাই হাফিজুর রহমান (৫০) মারা গেছেন। এই নেক্কারজনক ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আজ দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।
