গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে জুরিস্ট বা আইনজ্ঞ পদে আলিরেজা আরাফি নির্বাচিত হয়েছেন। এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এই ঘোষণা দিয়েছেন।
আয়াতোল্লাহ আলী খামেনীর হত্যার পর প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে সদস্য করে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়।
আরাফি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইর সঙ্গে যুক্ত হবেন।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তারা জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি গতকাল শনিবার ভোরে তার দপ্তরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ নিহত হন।
আয়াতুল্লাহ খামেনির ‘নিষ্ঠুর হত্যাকাণ্ডে’ পুতিনের সমবেদনা
ইরানে প্রতিরক্ষামন্ত্রী-সেনা-আইআরজিসি প্রধানসহ সামরিক উপদেষ্টার মৃত্যু