এবারের রমজানে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিক রেমিটেন্স পাঠানোকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতে রেমিটেন্স প্রেরক ও গ্রাহক উভয়ের জন্য আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের সাথে মিলে নানা অফার নিয়ে এসেছে বিকাশ।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাত সহ বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত দেশগুলো থেকে বিকাশ-এ রেমিটেন্স পাঠানোকে আরও উৎসাহিত করতে ভিন্ন ভিন্ন অফার যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) ব্যবহার করে বিকাশে রেমিটেন্স পাঠালে প্রবাসীরা জিতে নিতে পারবেন আইফোন ১৭, বিমানের রাউন্ড ট্রিপ টিকিটে ক্যাশব্যাক, ল্যাপটপ, অ্যাপল ওয়াচ, ট্যাবলেট, ক্যাশব্যাক, বোনাস সহ নানা পুরস্কার। সৌদি আরব ও যুক্তরাজ্য প্রবাসীরা বিকাশ-এ রেমিটেন্স পাঠাতে পারবেন কোনো খরচ ছাড়াই।
এদিকে, দেশে থাকা স্বজনেরা সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে ১ লাখ টাকা সমমূল্যের ইলেকট্রনিক পণ্য কেনার ডিসকাউন্ট কুপন ছাড়াও পাবেন ২৫০০০ টাকা পর্যন্ত সাপ্তাহিক ডিসকাউন্ট কুপন এবং ন্যূনতম ১০,০০০ টাকা রেমিটেন্স গ্রহণে পাচ্ছেন ৩০০ টাকার ডিসকাউন্ট কুপন।
