পবিত্র রমজান, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ মার্চ ২০২৬ তারিখ থেকে ২৬ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা (উইকেন্ড ও ইভেনিং প্রোগ্রামসহ) বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২৭ এবং ২৮ তারিখ (মার্চ) যথারীতি শুক্রবার এবং শনিবার হওয়ায় আগামী ২৯ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
