নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

বাংলাদেশ ব্যাংক একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। আজ সোমবার একাধিক নিলাম পদ্ধতিতে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা ধরে কেনা হয়।

এ নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের ২ মার্চ পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত