দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আলি লারিজানি

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। তিনি দাবি করেছেন, ইরান কখনও যুদ্ধের সূচনা করে না বরং তাদের সামরিক পদক্ষেপ কেবল আত্মরক্ষার্থেই নেওয়া হয়।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লারিজানি লেখেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধ শুরু করেনি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনীও আত্মরক্ষা ছাড়া কোনো অভিযান পরিচালনা করেনি।

তিনি আরও লেখেন, মূল্য যাই হোক না কেন, আমরা দৃঢ়ভাবে আত্মরক্ষা করব এবং আমাদের ৬ হাজার বছরের সভ্যতাকে রক্ষা করব।

যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে ইরানের এই শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের শত্রুরা তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হবে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত-যুক্তরাষ্ট্রের মতো নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত