ভৈরবে ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২ মার্চ) বিকেল ৫টায় ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকাস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে টোল প্লাজার সামনে রাস্তার উপর সিএনজি ভিতর তল্লাশি চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থেকে আসা একটি সিএনজিতে তল্লাশি করে যাত্রী বেশে থাকা ৩জন নারীর সাথে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে এবং ব্লাউজের নিচে লুকানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেনে, সালমা বেগম (৪০), রোকসানা (৪৫) ও সালমা (২৪)। জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ভৈরবসহ আশেপাশে আমাদের অভিযান চলমান থাকবে।।