সুইফটের নতুন পরিকাঠামো সিটি ব্যাংকে

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৫৪ এএম

সিটি ব্যাংক পিএলসি আন্তর্জাতিক লেনদেন সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে নতুন সুইফট পরিকাঠামো গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে। এর মাধ্যমে ব্যক্তি গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক অর্থ প্রেরণ ও গ্রহণ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হবে।

বিশ্বব্যাপী ৪০টিরও অধিক ব্যাংকের সঙ্গে সমন্বয়ে সিটি ব্যাংক গ্রাহকদের জন্য পূর্ণ অর্থপ্রাপ্তির নিশ্চয়তা, কোনো ধরনের গোপন চার্জ ব্যতিরেকে লেনদেন সম্পাদন এবং সর্বোচ্চ দ্রুততার প্রতিশ্রুতি দিয়েছে। সুইফট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রবর্তিত এ কাঠামো ২০২৬ সালের মধ্যে বাস্তবায়িত হবে।

সিটি ব্যাংক ইতিমধ্যে আন্তর্জাতিক লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাহকদের জন্য উন্নত ট্র্যাকিং সুবিধা চালু করেছে। এর ফলে গ্রাহকরা তাদের পাঠানো অর্থের বর্তমান অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত হতে পারবেন, যা লেনদেনে স্বচ্ছতা ও আস্থার মাত্রা বৃদ্ধি করবে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘তাৎক্ষণিক বৈশ্বিক অর্থ প্রদান পর্যবেক্ষণ (সুইফট জিপিআই)’ শীর্ষক একটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, সুইফটের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কিরণ শেট্টি এবং সুইফটের হিসাব পরিচালক (ভারত) ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত