তথ্যমন্ত্রী বললেন

সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশে ডেটাবেজ করা হবে

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ এএম

গণমাধ্যমকর্মীদের সচিবালয়ে প্রবেশে ডেটাবেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ ছাড়া অন্যায়ভাবে বাদ পড়লে নীতিমালার আওতায় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতিপত্র বা অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘সচিবালয়ে প্রবেশের বিষয়ে আমরা মিডিয়া হাউজকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেব।’

তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনাদের এ পেশাগত দায়িত্ব পালন করার যে পরিবেশ, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মোটামুটি একটা পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটা অংশ হচ্ছে সিকিউরিটি ও এন্ট্রি সিস্টেমটা। কীভাবে এ দুটি সিস্টেম সহজ করা যায় তা দেখা হচ্ছে। যখন লেআউটটা করা হবে তখন আপনাদের প্রতিনিধি নিয়ে করব, যাতে এখানকার অভ্যন্তরীণ সুযোগ-সুবিধাগুলো আপনাদের চাহিদামতো তৈরি করে দেওয়া যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত