মডেল-অভিনেত্রীদের গ্ল্যামার আর ফিগার ঠিক রাখতে খাবারের ব্যাপারে সর্তক থাকতে হয় সবসময়। কিন্তু পছন্দের খাবারটি স্বাস্থ্য সম্মত না হলেও সামনে পেলে লোভ সামলাতে পারেন না গ্ল্যামার কন্যারা। তবে গ্ল্যামার সচেতন চিত্রনায়িকা পরীমনি সেহরিতে বেছে নিয়েছেন নির্দিষ্ট ও স্বাস্থ্যসম্মত কয়েকটি পুষ্টিকর খাবার। তার মধ্যে অন্যতম কলা ও দুধ।
জানা গেছে, নিজের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সেহরি করেন পরী। ভারী খাবারের বদলে হালকা ও সহজপাচ্য খাবার রাখতেই এই আয়োজন। একটি গ্লাস দুধ ও কয়েকটি পাকা কলা দিয়েই সেরে ফেলেন সেহরি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতেও ভুল করেননি।
এ বিষয়ে পরীমনি একটি অনুষ্ঠানেও সেহরির খাবার তালিকা নিয়ে কথা বলেন। অন্যদিকে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, রোজায় সুস্থ থাকতে নিয়মিত ঘুম, পরিমিত খাবার ও ইতিবাচক মানসিকতা ধরে রাখার চেষ্টা করছেন তিনি।
কয়েকদিন আগে মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি ও স্ট্যাটাস শেয়ার করেন এই নায়িকা। ছবিতে দেখা যায়, টেবিলে রাখা একটি গ্লাস ভর্তি দুধ আর পাশে কয়েকটি পাকা কলা। ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ সেহেরিতে হালকা কিছু—কলা আর দুধ। সুস্থ থাকাই বড় কথা।’
ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ফেঁসে যাচ্ছেন মিমি চক্রবর্তী!