ফেঁসে যাচ্ছেন মিমি চক্রবর্তী!

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম

ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁর অনুষ্ঠান নিয়ে এবার উল্টো মামলা হলো টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। জানা গেছে, গত ২৫ জানুয়ারি পারফর্ম করার কথা ছিল ওপার মিমির। কিন্তু স্টেজে দেরিতে ওঠায় আয়োজকেরা তার ওপর চড়াও হন; আর এ নিয়ে আয়োজকদের ওপর হেনস্তা করার অভিযোগ তোলেন নায়িকা। 

সে ঘটনার জেরে মানহানি-সহ ক্ষতিপূরণের দাবি এবং অনুষ্ঠানের টাকা ফেরত চেয়ে মিমিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আয়োজক তনয় শাস্ত্রী। এবার এ ঘটনার জেরে আয়োজকরা মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করলেন। অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীর পক্ষে তার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই মামলা দায়ের করেন। মামলায় মিমির কাছ থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ এবং অগ্রিম নেওয়া ২ লাখ ৬৫ হাজার রুপি ফেরত চাওয়া হয়েছে। 

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল মিমি চক্রবর্তীর। আয়োজকদের দাবি, রাত সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও মিমি মঞ্চে ওঠেন রাত ১১টা ৪৬ মিনিটে। প্রশাসনের পক্ষ থেকে রাত ১২টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি থাকায় তাকে দ্রুত অনুষ্ঠান শেষ করতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিমি সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হেনস্তা করার অভিযোগ তোলেন। এই মিথ্যা অপবাদের কারণে আয়োজক তনয় শাস্ত্রীকে পুলিশি হেফাজতে থাকতে হয়েছিল বলে তিনি দাবি করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত