হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এএসআই শহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালিয়ে খোকন পান তাঁতি (৩৪) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেন। সে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকার নিপেন পান তাঁতির ছেলে।
বুধবার (৪ মার্চ) সকালে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোরশেদ খান সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২২ সালে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তারকৃত খোকন পান তাঁতি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা