হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। চিকিৎসা শেষে ৩ মার্চ মঙ্গলবার রাতে বাসায় ফিরেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, গত মাসের ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাবু। পরে তাকে গুলশানের আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে।
কর্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে গত ১৯ ফেব্রুয়ারি সফলভাবে তার হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে বাসায় ফিরলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন অপু এবং সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
রাজকীয় বিয়ের পর আজ জমকালো প্রীতিভোজ
১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র