নজরুল ইসলাম খান কৃষি, রিজভী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টাকে দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রুহুল কবির রিজভী আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এরপর ২৪ ফেব্রুয়ারি তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত