গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেছে আদালত। বুধবার (৪ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এই তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৫ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করে সিআইডি।
লাইসেন্স ছাড়া মাদক রাখার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি করা হয়। তদন্ত শেষে সিআইডি আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২৪ সালে তার বিরুদ্ধে বিচার শুরু হয়। এর মধ্যে আদালত ৩ জনের সাক্ষ্য নিয়েছে। তবে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেছেন। এই বিষয়ে প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, তারা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
যদি অভিযোগ প্রমাণিত হয় বর্তমানে জামিনে থাকা আসিফ আকবরের সাত বছর পর্যন্ত শাস্তি হতে পারে।
চট্টগ্রাম থেকে আরও ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
সাঁতারের জন্য পুকুর লিজ মুক্ত করার দাবি