শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা গায়ক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এ ঘটনায় কেউ হতাহত হননি।
আজ শনিবার সন্ধ্যায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, তিনি সুস্থ আছেন। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফিরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় এসে কথা বলেন। তারা ঘটনাটি তদন্ত করছেন বলেও জানান তিনি।
ঘটনার সময় কোথায় ছিলেন, সে বিষয়ে আসিফ আকবর জানান, তখন তিনি নিজের কার্যালয়ে ছিলেন। সিসিটিভি ক্যামেরায় আশপাশের দৃশ্য দেখছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ভোর ৪টা ৫২ থেকে ৫৪ মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটে। তখন তার গাড়িতে কেউ ছিলেন না।
কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ আকবর বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। তবে যারা গুলি করেছে, তারা তার কার্যালয়ে আসা-যাওয়ার সময় সম্পর্কে জানতো বলে ধারণা করছেন তিনি।
আসিফ আকবর বলেন, সাধারণত রাত ৮টা বা সাড়ে ৮টার দিকে তিনি কার্যালয়ে যান। ফজরের নামাজের আগে কিংবা পরে সেখান থেকে বাসায় ফেরেন। দুর্বৃত্তরা ওই সময়টিকেই লক্ষ্য করে থাকতে পারে বলে মনে করছেন তিনি।
ফেসবুক ছাড়ার ব্যাখ্যা দিলেন আসিফ আকবর
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা