সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। এ সময় তিনটি এস্কেভেটর (ভেকু) ও একটি ট্রলি অকেজো করা হয়।
বুধবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় তিনটি পৃথক মামলায় মধ্যচর নয়াবাড়ি গ্রামের আনোয়ারকে ১ লাখ টাকা, মানিকদহ গ্রামের লুৎফরকে ১ লাখ টাকা এবং নবগ্রাম গ্রামের আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন। তিনি জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারকে আর্থিক সহায়তা