ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো নিউজিল্যান্ড। কলকাতায় প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্য ১২.৫ ওভারেই তাড়া করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো তারা।
জয়ের জন্য তকন নিউজিল্যান্ডের রান লাগত ১, আর অ্যালেনের সেঞ্চুরির জন্য দরকার ৪ রান। মার্কো ইয়ানসেনের বলে চার মেরে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছেন তিনি, যা টি–টুয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের, ৪৭ বলে ২০১৬ সালে সেঞ্চুরি করেছিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮ (ইয়ানসেন ৫৫*, ব্রেভিস ৩৪, স্টাবস ২৯; হেনরি ২/৩৪, রবীন্দ্র ২/২৯, কোল ম্যাকোনচি ২/৯)
নিউজিল্যান্ড: ১২.৫ ওভারে ১৭৩/১ (অ্যালেন ১০০*, সাইফার্ট ৫৮; রাবাদা ১/২৮)
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফিন অ্যালেন
