বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্য পদ থেকে অর্থনীতিবিদ সাদিক আহমেদ পদত্যাগ করেছেন। তবে কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক অন্য সদস্যদের তার পদত্যাগের বিষয়টি জানায়।
সাদিক আহমেদ বর্তমানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বিশ্বব্যাংকর জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
সাদিক আহমেদের পদত্যাগের পর বর্তমানে কমিটিতে রয়েছেন কমিটির চেয়ারম্যান ও গভর্নর মো. মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়র অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।
