পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে দেশীয় বিউটি ও লাইফস্টাইল রিটেইল চেইন ‘সুন্দোরা’ শুরু করেছে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘দ্য জয় অফ ঈদ’। গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে কসমেটিকস, পারফিউম, লাইফস্টাইল পণ্য এবং খেলনার ওপর সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এবারের ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে সুন্দোরা উন্মোচন করেছে তাদের নিজস্ব ব্র্যান্ডের মেকআপ এক্সেসরিজ ‘সুন্দোরা কালেকশন’। এর আওতায় প্রিমিয়াম কোয়ালিটির মেকআপ ব্রাশ ও স্পঞ্জ লাইন পাওয়া যাচ্ছে। এছাড়াও সুন্দোরা বিউটিতে মিলছে প্রাডা (PRADA), ম্যক (MAC), ক্যারোলিনা হেরেরা (CAROLINA HERRERA) এবং ভিক্টর অ্যান্ড রল্ফ-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের আসল পণ্য। ঘর সাজাতে শৌখিনদের জন্য রয়েছে ইয়াঙ্কি ক্যান্ডেলের সুগন্ধি মোমবাতিও।
ছোটদের ঈদ উপহারের কথা মাথায় রেখে ‘সুন্দোরা টয়েজ’-এ রাখা হয়েছে জনপ্রিয় সব আন্তর্জাতিক ব্র্যান্ডের খেলনা। লেগো (LEGO), বার্বি (Barbie) ও হট হুইলস-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের বিশাল সংগ্রহের ওপরও মিলছে আকর্ষণীয় এই ছাড়। শিশুদের জন্য ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতেই এই বিশেষ আয়োজন।
সুন্দোরার রিটেইল মার্কেটিং লিড মুনাওয়ার চৌধুরী জানান, ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আনন্দদায়ক করতে আউটলেটগুলোতে রাখা হয়েছে বিশেষ সজ্জা এবং লাইভ প্রোডাক্ট ডেমোনেস্ট্রেশনের সুবিধা। ক্রেতারা যাতে একই ছাদের নিচে পরিবারের সবার জন্য সেরা পণ্যটি বেছে নিতে পারেন, সেই লক্ষ্যেই এই ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
বনানী, গুলশান, ধানমন্ডি ও যমুনা ফিউচার পার্কে সুন্দোরার চারটি আউটলেটেই চলছে এই অফার। এছাড়া যারা ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটা করতে চান, তাদের জন্য রয়েছে অনলাইন শপিংয়ের সুবিধা। সুন্দোরার অফিশিয়াল ওয়েবসাইট (sundora.com.bd) থেকে সরাসরি অর্ডার করে গ্রাহকরা সারা দেশে হোম ডেলিভারি নিতে পারছেন।
