উদযাপনে নতুন মাত্রা যোগ করতে বাজারে এলো ‘সেভয় রেড ভেলভেট টেম্পটেশন’

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:০৬ এএম

দেশের আইসক্রিম বাজারে নতুনত্ব ও সৃজনশীলতার জন্য সুপরিচিত ব্র্যান্ড সেভয় (Savoy) তাদের প্রিমিয়াম সেগমেন্টে নতুন একটি চমক যুক্ত করেছে। বিশেষ দিন ও ব্যক্তিগত মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলতে ব্র্যান্ডটি সম্প্রতি বাজারে এনেছে ‘সেভয় রেড ভেলভেট টেম্পটেশন’ কেক-আইসক্রিম। আধুনিক স্বাদ ও নান্দনিক উপস্থাপনার কারণে পণ্যটি এরই মধ্যে ভোক্তাদের নজর কেড়েছে।

নতুন এই রেড ভেলভেট কেক-আইসক্রিমটি তৈরি করা হয়েছে উচ্চমানের উপাদানের সমন্বয়ে। এতে রয়েছে নরম রেড ভেলভেট স্পঞ্জ কেক, প্রিমিয়াম ভ্যানিলা আইসক্রিম এবং স্ট্রবেরি রিপল। স্বাদের গভীরতা বাড়াতে এতে বাড়তি সংযোজন হিসেবে ব্যবহার করা হয়েছে ড্রায়েড স্ট্রবেরি। এছাড়া আইসক্রিমটির ওপরে থাকা লাল রঙের ক্রাম্বস কোটিং একে দিয়েছে এক রাজকীয় রূপ, যা যেকোনো উৎসবের আমেজকে বাড়িয়ে দেয় কয়েক গুণ।

নতুন পণ্য বাজারে আনা প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, সেভয় সবসময়ই ভোক্তাদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দেয়। গত বছর ব্র্যান্ডটি দেশের প্রথম কেক-আইসক্রিম হিসেবে ‘গোল্ডেন ডিলাইট’ ও ‘ডার্ক ডিজায়ার’ বাজারে এনেছিল। সেই ভ্যারিয়েন্ট দুটি গ্রাহক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর, সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘রেড ভেলভেট টেম্পটেশন’ আনা হয়েছে। এটি মূলত বিশেষ উদযাপনকে আরও বর্ণিল করার লক্ষ্যেই তৈরি।

আকর্ষণীয় মোড়ক ও স্বাদের এই কেক-আইসক্রিমটি এখন দেশের বিভিন্ন সুপারশপ ও আইসক্রিম বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। উৎসব বা যেকোনো বিশেষ মুহূর্তকে মিষ্টি মুখ দিয়ে রাঙাতে যারা ভিন্ন কিছু খুঁজছেন, তাদের জন্য এই রেড ভেলভেট টেম্পটেশন হতে পারে সেরা পছন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত