রাতভর বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অভ্যন্তরে রাতভর পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তারা প্রতিহত করেছে।

এক্স-এ প্রকাশিত একাধিক আপডেটে মন্ত্রণালয় বলেছে, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘আটকানো ও ধ্বংস’ করা হয়েছে।

শেষ এক ঘণ্টায় তারা আরও জানিয়েছে, রাজধানীর আশপাশে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত