৬৬-তেও ছক ভাঙলেন নীনা গুপ্তা!

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

দর্শকের চোখে বরাবরই আলাদা বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। তাকে নিয়ে চর্চারও অনন্ত নেই। ব্যক্তিগত জীবন হোক কিংবা ফিল্মি ক্যারিয়ার- বরাবরই সাহসিকতার ছাপ রেখেছেন নীনা। ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীন কিশোরীকন্যা হিসেবে অন্তঃসত্ত্বা হওয়া থেকে বিতর্কের জেরে বলিউডে কোণঠাসা হওয়া, এমনকি 'সিঙ্গল মাদার' হিসেবে সিনেদুনিয়ায় উদাহরণ তৈরি করা। নীনা বরাবরই ছক ভেঙেছেন। এবার গুঞ্জন, প্রবীণ অভিনেত্রী নাকি ৬৬ বছর বয়সে ফের মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন। 

সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় তাকে। সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। কেউ কেউ ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করেন। এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা? 

এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এই বয়সে মা হতে চলেছেন নীনা!’ আবার কেউ মন্তব্য করেছেন, ওর জীবন, ওর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন?’ 

তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা। ফলে আপাতত এই খবরকে ঘিরে জল্পনাই চলছে নেটদুনিয়ায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত